বন্ধু রানা
বন্ধু রানা ____নজরুল ইসলাম কি দিয়ে দেব আমি তোমায় বর্ননা। হ্রদয় কোণে তুলেছো তুমি সুখের ঝরনা। তুমি সাত সাগরের মধ্যখানে অমুল্য ঝিনুক তুমি বিদ্যাপীঠে কালের সাক্ষী, হাস্যউজ্জল মুখ। ছোটবেলায় ছিলে তুমি মোর অগোচরে ভাগ্য বুঝি টেনে আনল মোর দুয়ারে। সেদিন থেকে পথ চলা হাতে রেখে হাত দুষ্টামী ছিল পড়ার ফাকে কাটল সকাল রাত। হোস্টেল জীবন ছিল মোদের মধুরতায় ভরপুর, পড়তে তুমি আড়াল থেকে নাহি ছিল সুর। বুঝতাম তখন একদিন হবে ভবিষৎ এর বীজ তোমার তরে রেখে গেলাম সকল মিত্রের আশীষ। বন্ধু তুমি গর্ব মোদের গর্ব বাবা মায়ের তোমার জন্য গর্বে মানুষ আমার সারা গায়ের। দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা হলে তুমি ভাই, দেশকে তুমি এগিয়ে নিও এটাই শুধু চাই। নৈতিকতা আর আদর্শে তুমি গড়ো জীবন খানা, গরীব দুঃখীর পেটেও বন্ধু দিও কিছু দানা। বাবা মায়ের সেবায় তুমি হইও আগোয়ান, জীবন যেন থাকে তোমার ভালবাসায় অম্লান। অধর চোখের সেই অধরা আমের দেশের ফুল কাটিয়ে নিও জীবন তোমার ভাঙিয়ে দিও ভুল। জীবন পথে অধমের সাথে করো যদি অভিমান, কষ্ট পাব বলো না এমন, দিতে পারি মোর প্রান। তোমার বাড়ির আমার বাড়ি একই পাড়াগায়, মাঝে মধ্যে নিও খবর এসো যদি বায়। বন্ধু জালাল জ্বালাময়ী সে জ...