প্রিয় বাংলা

প্রিয় বাংলা
___ নজরুল ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
তুমি কি মোর সোনালী সকাল?
যা কিনা পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের আকাশ বেয়ে পড়া স্বর্নালী ঝর্না,
আযানের মধুর ধবনি,
কোকিলের সুমিষ্টি সুর।

তুমি কি মোর রুপালী বিকেল?
নাকি একটু সন্ধ্যা ঝি ঝি পোকার ডাক,
পশ্চিম আকাশে রংধনু আকা,
পাশের ডোবায় দল বেধে আসা পানকৌড়ির ঝাক?

তুমি কি মোর জ্যোৎস্না ভরা রাত্রি?
নাকি আষাঢ়ে বৃষ্টির দিনে
দাদুর পাশে বসে গল্প শোনার যাত্রী?

তুমি কি মোর ক্লান্ত দুপুর?
নাকি ছোট্ট শিশুর পায়ের ঝংকারে
বেজে উঠা ঝুম ঝুম নুপুর।

তুমি কি মোর সংগীতের সুর?
তোমার কোলে বসে ভাটিয়ালী গান,
বাউলের হাতে বিগংজ্ঞে বেজে উঠা এক তারা,
ডুলকের দু'হাতের ডুকডাক করা ঢোল।

তুমি কি মোর উজলে পড়া পুর্নিমা চাঁদ?
ধান ক্ষেতের সবুজ আর হরিনীর রঙ,
এর ফাকে নুপুর পড়া শ্যামলা মেয়ের ডাক।

তুমি কি মোর র্ঝ্রতুর সেরা বসন্ত?
বকুল, জুই, জবা,কামিনী আর গোলাপ,
তোমাকে নিয়ে আমার এই শুধু প্রলাপ।

তুমি কি মোর পদ্মা, মেঘনা,যমুনা?
তিস্তা, শীতলক্ষা আর সুরমা,
যেখানে আছে মহা খর স্রোত।

তুমি কি মোর কবি নজরুল?
নাকি রবি ঠাকুরের অঝর কবিতা,
জীবনান্দের শংকচীল,
খোকার চোখের জ্বল মুছা,
দুঃখিনী মায়ের আচল।

তোমাকে রেখেছি মোর চিত্তে,
রেখেছি চির সবুজ আর
রক্ত মাখা লাল পতাকার বৃত্তে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)