ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)

১. ভাল পথ

পন করেছি মোরা
করব ভাল ধরা,
থাকব না আর বোবা হয়ে
হব সেরার সেরা।

ভাল কাজ আর ভাল পথে
চলতে হবে সোজা,
খারাপ কাজের সঙ্গী হয়ে
হবো না সবার বোঝা।

২. ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি
দেবে আকাশ পাড়ি,
চাদের দেশে করবে বসত
তারায় সারি সারি।

ঘুম পাড়ানির বুড়ি এসে
ঘুম পাড়াবে খুকুর,
গল্প করে কাটিয়ে দেবে
সকাল বিকাল দুপুর।

৩. রাগ

রাগ করে না লক্ষী সোনা
মামা দিব কিনে,
দেব আরো পাখির ছানা
খেলবে তুমি দিনে।

৪. ইচ্ছে মনির মামা বাড়ি

ইচ্ছে মনির মামা বাড়ি
গাছে পাকা আম,
পাকা আমের গন্ধে খুকু
মন করে আনচান।

জবা ফুলের মালা গেথে
সাজবে খুকু রোজ,
তাই তো খুকু মামা বাড়ি
কেউ নেবে না খুজ।

৫. প্রজাপতি ডানায়

প্রজাপতির রঙিন ডানায়
উড়ব আমি রোজ,
মনটা খুলে হাসব সেথায়
কেউ নেবে না খোজ।

৬. কুনোব্যাঙ

কুনোব্যাঙ কুনোব্যাঙ
কোথায় তুমি থাক,
বিলের ধারে শাপলা ফুলে
একটু আস না'গো।

৭. ভাষা

অ আ আর ক খ
আমার ভাষা ভাই
এমন মধুর ভাষা দেখ
আর কোথাও নাই।

রক্ত দিয়ে কিনেছি মোরা
সোনার বর্নখানি,
যার কাছে ভাই এই ধন আছে
সেই সবচেয়ে দামী।

৮. দীবার পুতুল

দীবার পুতুল ভীষন দামি
চোখ দুটি নারকেলি,
কাল চুলে রঙ করেছে
ফুল দিয়েছে বেলী।

খুকুর পুতুল হাসতে জানে
চাঁপ যদি দেই হাতে,
সকাল বিকাল থাকবে পুতুল
ঘুম যেন হয় রাতে।

৯. চড়ুই পাখি

চড়ুই পাখি চড়ুই পাখি
একটু খানি আস,
আমার ঘরের চালের খোপে
করবি যদি বাস।

১০. ভাল কাজের ফল

এক যে ছিল কাঠ কাঠুরে
বনের পাশে বাড়ি,
সারা দিনে কাঠ কাটে সে
চলতে জীবন গাড়ি।

সততা আর নিষ্টা ছিল
তার ভিতরে বাস,
তাই তো কাঠুর সুখে ছিল

১১. মিষ্টিপাখি
মিষ্টি পাখি মিষ্টি পাখি
কিচির মিচির ডাক,
খুকু মনি ডাকছে তোমায়
কোথায় তুমি থাক।

একটু খানি গান শুনিয়ে
যাও না তুমি আজ,
তোমার গানে জাগবে সকাল
সাজবে রঙিন সাজ।

১২. চাঁদটা বলে তারা,
একটু খানি দাড়া।
বলত আমায় তুই
সুখ তারাটা কই।

১৩. টুনটুনি

সকাল বেলা টুনটুনিটা
গাছের ডালে বসে,
ডাকছে খুকু খুকু বলে
দেখ না উঠে এসে।

১৪. স্বপ্ন তুমি যেথায় থাক
হ্রদয় কুঞ্জে আসবেই,
কাদিয়ে তুমি বেলা অবেলায়
নীল আকাশে ভাসবেই।

১৫.
      মিষ্টি খোকা মিষ্টি হাসে
বাবার আদর মেখে,
ও খোকার মা কোথায় তুমি
যাও না এসে দেখে।♥

খোকা আমার অভীমানি
মান করেছে দেখ,
ছোট্ট খোকার মিষ্টি হাসি
দূর থেকো না'কো।

১৬.
ইচ্ছে মনি কান ফুরালো
সবাই ভীষণ খুশি,
হচ্ছে বড় খুকু আমার
বাবার মনে হাসি।

মায়ের মনে জামাই পিঠার
উঠছে জোয়ার ধুম,
আসবে উড়ে ঘোড়ার চড়ে
ইচ্ছে মনির ঘুম।

১৭. চাদের বুড়ি
ঐ দেখা যায় চাঁদের বাড়ি
সুতা কাটেন  বুড়ি
আয় না খুকু দেখবি যদি
মেঘের ডানায় উড়ি।

মেঘের দেশে রাজার কুমার
পঙ্খী রাজে এসে,
নিয়ে যাবে খুকু তোমায়
ভীষণ ভালবেসে।

১৮.
সকাল বেলা পাখি ডাকে
কিচির মিচির সুরে,
ডাকছে আলিফ পাখি তোমায়
আয় না পাখির ঘরে।

১৯. কাজের ফল
ভাল কাজে ভাল ফল
আসবে বারে বারে,
খারাপ কাজে চলাচল
কেউ যেন না করে।

মিলেমিশে হাসি খুশি
থাকব মোরা রোজ,
খোকা খুকু আমরা নেব
ভাল পথের খোজ।

২০. ছোটদের ভালবাসা

আমরা ছোট আমরা নবীন
সবুজ বনের পাতা,
মনের মাঝে হাজার স্বপন
রয়ে আছে গাথা।

সুখ বিলায়ে সবার মাঝে
আমরা হব সেরা,
সবার দুঃখে পাশে থেকে
দেব সুখের তারা।

২১. 
রাস্তা ঘাটে চলা ফেরায়
আদব তুমি শেখো,
বড়দেরকে সালাম দিয়ে
শ্রদ্ধ্যা তোমার রেখো।

বড় হলে তুমিও পাবে
সালাম, বড়ো'র মত,
এমন করে হাজার হাজার
ফুটবে গোলাপ শত।

২২. আদর
ও খুকু তুই আয় না কাছে
একটু আদর করি,
ভালবাসায় আদর স্নেহে
মনটা দেব ভ'রি।

খুকু আমার দুষ্ট যে খুব
আয় না কাজে ওরে,
একটু আদর করে আমায়
বুকটা দে'না ভরে।

২৩. খুকুমনির ঈদ
ধুম পড়েছে রং লেগেছে
ঈদের খুশি মনে,
খেলব খেলা সারা দিব আজ
ঘুড়ব সারা বনে।

পাখির সাথে বলব কথা
বনের বাঁকে  বাঁকে,
মিষ্টি সুরে গাইব যে গান
গাছের শাখে শাখে।
২৪.
মা আমার বড় হয়ে
হবে বাবার মত,
ন্যায়ের পথে থাকবে সদা
আসলে বাধা শত।

২৫.পাখি
খুকুমনি সোনামনি
উঠ তুমি উঠ রে,
ঐ দেখ টুনটুনি
ডাকে তোমায় ডাকে রে।

ডুমুর ডালে বসে বসে
মিষ্টি পাখি গায় গান
খুকুমনি উঠে এসে
পাখির সাথে মিলায় প্রান।

২৬. #খোকার শালিক

কাল সকালে বললাম আমি
ছোট্ট খোকা আলিফকে,
চুরি করে নিয়ে গেল
তোমার অ আ শালিককে।

খোকা আমার ছাড়তে নারাজ
ঘুম থেকে সে উঠে যায়,
চিৎকারে সে বলল, বাবা
শালিকটা যেন দিয়ে যায়।

খোকার এমন হাহাকারে
কাদল আমার মন যে,
আমিও ত্যাজে বললাম তখন
দিব না অ আ ধন যে।
২২/০২/২০১৮

২৭. অভিমানী খুকু মনি
___ নজরুল বিন রশিদ

রাগ করে না লক্ষী সোনা
আলতা দিব কিনে,
দেব আরো বেনারশি
পড়বে তুমি দিনে।
সাজের বেলায় জোনাক পোকা
ঝিঝির ডাকের সময়
মেঠো পথে ঝিলের ধারের
শাপলা দেব তোমায়।
আকাশ থেকে সুখ তারাটা
এনে দেব তোমায়,
পাড়ি জমাব আকাশ পানে
যখন সবাই ঘুমায়।

এনে দেব চড়ুই পাখি
বাবুই, কাকাতুয়া,
রাগ করে না লক্ষী আমার
দেব পুতুল বিয়া।

পুতুল বিয়ের জন্য আমি
কিনে দেব গয়না,
মিটিয়ে দেব মাগো তোমার
আছে যত বায়না।

বকুল ফুল কুড়িয়ে  দেব
গাথবে তুমি মালা,
গুজিয়ে দেব কথা দিলাম
মনের যত জ্বালা।

২৮. লেখাপড়ার মান

লেখা পড়ায় সুখ আসে
মুখ হাসে চোখ হাসে,
সবাই বেশি ভালোবাসে
দুখের বেলায় থাকে পাশে।

২৯. নতুন কুড়ি
আমরা নতুন আমরা সেরা
আমরা নতুন কুড়ি,

৩০. খোকার বন্ধু
সকাল বেলা পাখির ডাকে
জাগবে তুমি যখন,
দোয়েল, শ্যামা, ময়না, কোকিল
ভীড়বে বাড়ি তখন।

বলবে সবাই অনেক ভাল
আমার খুকু মনি,
এনে দেব  আকাশ থেকে
চাঁদ তারার খনি।

৩১. ভাল স্বাস্থ
স্বাস্থ ভাল রাখতে হলে
ব্যায়াম করো ভাই,
ভাল খাবার শাকসবজি
এর চেয়ে বেশি নাই।

পড়ালেখায় খেলাধুলায়
সবার সেরা হবে,
নিয়ম মত চললে তুমি
মনেতে সুখ পাবে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা