মৃত্যু ধ্বনি নজরুল বিন রশিদ বন্য রাজা হন্যে হয়ে হরিণ ধেয়ে ধরে, আকাশ পানে মেঘেরা সব সূর্যটা গ্রাস করে। ঈগল পাখি ঝাঁপটি মারে মুরগি ছানার গায়, নাগিনারা ফণা তুলে ছোবল মারে পায়। সাগর জলে কুমির রাজা সিংহ রাজা বনে, কুনোব্যাঙও রাজা সাজে গুপ্ত মানিক ধনে। এমন করে পশুর ভেতর অত্যাচারের মেলা, মানব কুলে খুঁজতে মানুষ কেটে যাবে বেলা। তড়িৎ বেগে ছুটছে মানুষ ব্জ্র হেঁকে বেজায়, মাটিভেদে উঠছে পাথর তরুরাজও ঘুমায়। দোষ কী পশুর বিধির নিয়ম শক্তি লাগায় কাজে, মানুষ কেন বাঘের থাবায় বন্যপশু সাজে? স্বর্গে এখন নরক জ্বলে মর্গে শত লাশ, পাখির ঝরা পালক ঝরে হৃদে হা হুতাশ। বিশ্ব মাঝে নিস্ব নীতি দৃশ্য বড় ভয় আগুন দানার স্তুপ বেঁধেছে অত্যাচারীর জয়। ধ্বংস নিশান উড়ছে ভেদি সত্যকে দেয় চাপ, মিথ্যা এসে ভিত্তি নাড়ে দিচ্ছে মরুর তাপ। রঙ্গরসে রক্ত পথে জান ধরে কে টানে? অস্ত্র কেন বুকের ভেতর দিচ্ছে বুলেট প্রাণে? সবুজ কেন রক্ত লালে ফের ভেজাল ভূমি? গায় না কেন দোয়েল-শ্যামা দেয় না অধর চুমি? হাহাকারে ভিড় জমেছে ডুবছে তরী খানি, ক্ষণে ক্ষণে শুনি যেন বাজছে মৃত্যু ধ্বনি।
Posts
কাগজের দাম (গল্প)
- Get link
- X
- Other Apps
#কাগজের_দাম ______ নজরুল বিন রশিদ আমি আর মুতি এক ক্লাসে পড়তাম, প্রাইমারী পাস দিয়া মুতি চইলা গেলো কামে। আমি বিহান বেলা, সন্ধ্যা হবার আগেই স্কুলের পড়া শেষ করতাম, কারণ চেরেগে তেল থাকতো না। মাসে ২৯ দিন-ই বেইল ভাতি খাইতাম। মায় কইল বেশি কইরা পাস দেওন লাগবো। আমিও ছুটলাম, খাইয়া না খাইয়া পাস দেওনের লেইজ্ঞা। এমনে করেই ৩০ বছরের জীবনে সাদা কালা এক গাধা সার্টিফিকেট জমা করলাম। ড্রয়ারে আর জায়গা নাই। কিছুদিন হাতে নিয়া অনেক দৌড়াইছি। এখন মাঝে মাঝে এগুলোরে হাতে নিয়া দেহি। শুদ্ধ ভাষাটা ড্রয়ারের সার্টিফিকেটের মতন মনের ড্রয়ারে পইড়া রইছে। সেদিন মুতির লগে দেহা৷ পত্তমে চিনতে পারি নাই। বিদেশ কইরা আইছে। অহন শহরে বড় ব্যবসা। হাতে মেয়ের বিয়ের কার্ড দিয়া কইল, দোস্ত, দুই হাজার লোকের এরেঞ্জমেন্ট করেছি। তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি তহন বাজারে নুন আর তেল কিনতে আইছি। বাড়িতে গিয়া পড়শীর কাছ থেইক্কা এক টুড়ি চাউল উদার নিতে হইবো, না হয় চুলায় আগুন জ্বলবো না। বাড়িতে গিয়া সব ব্যবস্থা হইলেও আগুন ধরানোর কিছু পাইলাম না। তাই ড্রয়ার থেইক্কা সাদা কালা জিনিসগুলো দিলাম। দেখলাম পাতার আগুনের চেয়ে দ্বিগুন জ্বলজ্বল কইরা জ্বলে। ...