কাগজের দাম (গল্প)
#কাগজের_দাম
______ নজরুল বিন রশিদ
আমি আর মুতি এক ক্লাসে পড়তাম, প্রাইমারী পাস দিয়া মুতি চইলা গেলো কামে। আমি বিহান বেলা, সন্ধ্যা হবার আগেই স্কুলের পড়া শেষ করতাম, কারণ চেরেগে তেল থাকতো না। মাসে ২৯ দিন-ই বেইল ভাতি খাইতাম। মায় কইল বেশি কইরা পাস দেওন লাগবো। আমিও ছুটলাম, খাইয়া না খাইয়া পাস দেওনের লেইজ্ঞা।
এমনে করেই ৩০ বছরের জীবনে সাদা কালা এক গাধা সার্টিফিকেট জমা করলাম। ড্রয়ারে আর জায়গা নাই। কিছুদিন হাতে নিয়া অনেক দৌড়াইছি। এখন মাঝে মাঝে এগুলোরে হাতে নিয়া দেহি। শুদ্ধ ভাষাটা ড্রয়ারের সার্টিফিকেটের মতন মনের ড্রয়ারে পইড়া রইছে।
সেদিন মুতির লগে দেহা৷ পত্তমে চিনতে পারি নাই। বিদেশ কইরা আইছে। অহন শহরে বড় ব্যবসা। হাতে মেয়ের বিয়ের কার্ড দিয়া কইল, দোস্ত, দুই হাজার লোকের এরেঞ্জমেন্ট করেছি। তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি তহন বাজারে নুন আর তেল কিনতে আইছি। বাড়িতে গিয়া পড়শীর কাছ থেইক্কা এক টুড়ি চাউল উদার নিতে হইবো, না হয় চুলায় আগুন জ্বলবো না।
বাড়িতে গিয়া সব ব্যবস্থা হইলেও আগুন ধরানোর কিছু পাইলাম না। তাই ড্রয়ার থেইক্কা সাদা কালা জিনিসগুলো দিলাম। দেখলাম পাতার আগুনের চেয়ে দ্বিগুন জ্বলজ্বল কইরা জ্বলে। মনেও....

Comments
Post a Comment