প্রার্থনা
প্রার্থনা
___নজরুল ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
মোদের এই প্রার্থনা তোমার-ই কাছে,
ক্ষমা করো গুনাহ মোদের যত আছে।
নিষ্পাপ হইয়া ভবপুরে এসেছি,
নানা কর্মে মিশিয়া গুনাহর ভাগি হইয়াছি।
পূন্য কাছে সঠিক পথে,
শক্তি দাও চলতে সাথে।
হারিয়ে ফেলেছি শক্তি মোরা গুনাহর কাজে মিশে।
চালাও সে পথে, যে পথে পাবো জান্নাতের-ই চাবি,
যে পথে গিয়েছে তোমার প্রিয়জন
রাসুল আর নবী।
দুশমন শয়তানের প্ররোচনা থেকে বাচিয়ে রাখো মোদের,
চলে যেন না যাই অসৎ পথে,
নাহি যেন হয় সে পথে মরন
তোমারি প্রেমের মরন দাও,
___ এ মোর মিনতি।
ঈমানের হাল ধরতে দাও বিধি
এই মোদের আরতি,
শয়তান যেন করতে না পারে কোন মতে মোদের ক্ষতি।
যতদিন বাচি এই ভুবনে,
তোমার-ই ছায়া চাই,
তুমি ছাড়া যে পুলসিরাত মোদের
পাড় করার কেহ নাই।
Comments
Post a Comment