জাগো হে নবীন
জাগো হে নবীন ___ নজরুল ইসলাম। জাগো হে নবীন, জাগো হে তোমরা না পড়িয়া আন্ধারে, মাথা উচু করে এখনি দাড়াও বিশ্ববাসীর দরবারে। মানবতা আজ বন্ধী দেখ অমানুষের কারাগারে, ব্জ্রপাতের হিংস্র থাবায় ফিরিয়ে আনো তা'রে। মাথার ঘামে ফুরাইয়া পন্থ জয় করিয়া লও তা'রে, স'পিয়া এ মন দিয়ে দাও তুমি সর্বজনের তরে। আকাশের দিকে তাকিয়ে দেখ কত স্বাধীন আজ তোমরা, তোমাদের পানে চাহিয়া আছি প্রহর গুনছি মোরা। দরজার কপাট ভাঙিয়া ফেল থেকো না অন্ধকারে? এখনি সময় দাড়াতে হবে বিশ্ববাসীর দরবারে। কাজী নজরুল এর বিদ্রাহী কবিতা পড়নি কি এখনো তুমি? একবার পড়ে তেজ নাও দেখবে সকল বাধা তুচ্ছ ভুমি। আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্দায় নেয় মাথা তোলবার ঝুকি, সুকান্ত ভট্টাচার্য গেয়েছিলেন জয়গান এবার খুল দুটি আখি। শত অনাচার শত কুসংস্কার দূর করো এ দেশ থেকে, সোনার দেশকে খাটি সোনা করো শান্তির পরশ মেখে।