শুভ বিবাহ বার্ষিকী

বকুল ফুল আর রক্ত জবায় দিলাম উপহার
তোমাদের বিশুদ্ধ ভালোবাসায়।
মেঘলা আকাশ বৃষ্টি পড়ে তারই গন্ধ মাখায়।
একটু ছোয়া একটু স্পর্শ মনের গহীন কোণে,
ভালবাসায় সিক্ত হল  তোমার মিষ্টি মনে।
আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো ভালবাসায় তোমার জীবন
তাই তো আমি গভীর ভাবে
এই দিনটি করি  মূল্যায়ন।
প্রিয়তমা__
ভালোবাসি তোমাকে ভীষণ
পাশে থেকো দু'জন স্বজন,
পৃথিবীতে সবাই তোমায় ভাবুক আপন।
অন্ধকারে আলো থাকুক সারা জীবন ভর,
খুকুমনি মিষ্টি মনি হ্রদয় সুখের চর।

প্রতিদিন সুর্য্য উঠে তার নিজ আপন মনে
আজকের সুর্য্যটা যেন উঠে খুকুমনি ও তার জীবন সাথীর  জন্যে।

বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি,

শুভ হোক আজ তোমাদের বিবাহ বার্ষিকী।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)