যুগে যুগে লাল সালু

যুগে যুগে লাল সালু
__ নজরুল ইসলাম
অন্ধ মানবতার হাতছানি দিয়ে ডাকিতেছে কে ঐ দেখ
কুসুম কোমলে মুখোশ পড়িয়াছে বিশ্বাস করো না'কো
মিষ্টভাষী সাধু পুরুষ আজ ভুবনে অভাব নাই,
পথ চলিতে অলিতে গলিতে ভন্ডামীর দেখা পাই।
সুখের পৃথিবী তিক্ত করেছে কাপুরুষের ঐ দল,
যুগে যুগে তারা নিঃশ্বেষ করেছে সমাজ করেছে অচল।
আল্লাহ রাসুল নাম নিয়ে মুখে করছে শয়তানী,
কোমল মুখে মিষ্ট সুরে কেড়েছে মন খানী।
যাক, ফুক আর তাবিজ, কবজে ধরেছে সাধুর বেশ,
সোনার পৃথিবী ভন্ডামীতে করেছে তারা শেষ।
পুরান যুগে লাল সালু আর নতুন যুগে সাদা,
সাদা মাখা ঐ পীরের মাজারে দেখি যে শুধুই ধাঁধাঁ।
কেউ বা করে পেটের দায়ে কেউ গড়ে রাজপ্রাসাদ,
কেউ নিজেকে খোদা দাবী করে করছে বাজিমাত।
ঠকবাজিতে সদা প্রস্তুত কাটিয়ে দিন রাত,
গরীব দুঃখীর কষ্টের টাকা করছে আত্নৎসাদ।
মজার দেশের মজার কথা বলব কত আর,
ভাল মানুষ কষ্টে ভুগে আজব এক কারবার
সর্ষে ফুলে অন্ধ আমার সোনার বাজ্ঞালী,
রুপের দাওয়ায় বসে বসে হয় যে বে-খায়ালী।
ঔষুধে যে কাজ হয় না বাবা তোমার পায়ে ধরি,
দাও না এবার ভাল করে আমার গা এর পীড়ি।
বিয়ে হল বছর গেল সন্তানের মুখ নাই,
তোমার কাছে আসছি বাবা সন্তান আমার চাই।
এমন করিয়া লাইন ছাড়িয়া বে-লাইন অবুঝ নারী,
বাবার হাতে পায়ে পরে শৃঙ্খল দিল ছাড়ি।
এই সুযোগে ভন্ড বাবা দুঃখীনির সব লুটে,
ক্যামেরা বন্ধী করিয়া তাহা অসহনীয় সব ঘটে।
নিরুপায় হয়ে দুঃখিনী এবার সম্পদ করে দান,
মনে মনে ভাবে কবে যে পাবে কষ্ট থেকে পরিত্রান।
যুগে যুগে সেই লাল সালুরা ধেয়েছে জীবন খানি,
মশক জোকের প্যাচালে হায়! মরেছে পুষ্পরানী।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)