সেই তুমি

তোমাকে বড় বড্ড বেশি ভালবেসে ফেলেছি আমি,
তাই তো হ্রদয়ের কোণে ঝড়ের কবলে ফেল তুমি।

উদাস উদাস মনটা আমার ব্যাকুল তোমায় নিয়ে,
স্মৃতি গুলু দিচ্ছে তাড়া কাদছে নিরব গিয়ে।

মনের সাগর বইছে ঝড়ের এলোমেলো হাওয়া,
মনটা আমার পুড়ছে শুধু  বইছে কালো ধোয়া।

সেই তো গেলে কবেই চলে  ফিরলে না আর নীড়ে,
তোমার লাগি হ্রদয়পুড়ে কাদছে ধীরে ধীরে।

সুখের ছোয়ায় রাখবে মোরে মিথ্যে রঙিন  মায়া,
হারিয়ে গেলে অবশেষে তুমি পুড়লে আমার কায়া।

শত বেদনার আল্পনা আজ হ্রদয় কোণে আকি।
আকিতে আকিতে দিন রাত যায় তোমায় শুধুই দেখি।

এই তো সেদিনও বলেছিলে তুমি থাকবে আমার পাশে,
তোমার কথার রেষ নাহি কাটে রহিছে সবুজ ঘাসে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)