আর কতকাল থাকব আমি তোমার আশায় চাইয়া,
মন যে আমার উতাল নদী পড়ছে পানি বাইয়া।
স্বপন আমার মিশে গেল মেঘনা বালুচরে,
মিথ্যে আশায় ভালবেসে মারলে তুমি মোরে।
এই ছিল কি তোমার মনে কাল নাগিনীর ছল,
ছোবল মেরে দিলে তুমি করলে আমায় পর।
দুঃখের দাওয়ায় বসে আমি কাদছি দিবা রাত্রি,
মনটা আমার ধান বানে যেন মরণ শোকের যাত্রী।
কুল ছাড়া এক অকুল মাঝি আমি এই ভুবনে,
কপাল দোষে ধরল ঘুনে ভাবছি বসে ধ্যানে।
____নজরুল ইসলাম।


Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)