পথশিশুর সুখ
পথ শিশুর সুখ
----------নজরুল ইসলাম
তিন সন্তান আর স্বামী স্ত্রী,
এক পোয়া ভাত আর নিভু নিভু আগুনের প্রদ্বীপ,
জীবনের গ্লানি মুছে দেয়ার আপ্রান চেষ্ট্রা
হাসিতে কি পেট ভরে,? দুঃখীনি মায়ের বৃথা প্রচেষ্টা।
মা, মাগো, খুব ক্ষিদে, আমি খাব,,
এই তো বাবা আর একটু
রেধেছি ভাত, নুন দিয়েই দেব,
পোড়া কপাল, পরে গেল ডাল, পাত্র হল ফুটো।
মিথ্যাবাদী মা,
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা।
আমার খোকার জন্য মজা নিয়ে আয়।
বুকে জড়িয়ে বলল হঠাৎ জামা কিনব ঈদে,
মিথ্যাবাদীর মায়ের কথায় ক্ষিদা কি আর মিটে!
ক্ষিদে ছেলের যাবে না যে, পেটে আগুন জ্বালা,
গত দিন তো খেয়েছিল পোলাও, ডাস্টবিনে যা ফেলা।
ঈদের জামা লাল ফিকে হবে,সাথে পাঞ্জাবী,
বায়না হাজার ধরেছে ছেলে করছে পাগলামী।
এমন করে ভিখারী শিশুর সুখের নায়ে চড়া,
যেমন করে স্বপ্ন দেখি ধরব আকাশ তারা।

Comments
Post a Comment