না ফেরার দেশে নায়ক রাজ রাজ্জাক

ঢাকাই সিনেমার কিংবদন্তী নায়করাজ রাজ্জাক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার সন্ধ্যায় ৭৫ বছর বয়সে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।নায়কের ঘনিষ্টজনেরা জানান, বিকাল ৫টা ২০মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জানান, তিনি আর নেই।নায়ক আবদুর রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ওখানেই তার বেড়ে ওঠা।স্কুল জীবনে থাকা অবস্থায় তার অভিনয়ের হাতেখড়ি। শিশু-কিশোরদের নিয়ে লেখা স্কুলের মঞ্চনাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা।পাকিস্তানেও তিনি অভিনয় নিয়ে কাজ করেছেন। এরপর ১৯৬৬ সালে বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই ছবিতে সদর্পে উপস্থিত হন দর্শকনন্দিত এই নায়ক।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)