অপেক্ষার শেষ ট্রেন
অপেক্ষার শেষ ট্রেন
____নজরুল ইসলাম
সন্ধ্যা ঘনিয়ে এল,
অন্তর চক্ষু খোল।
এই মাঠ ঘাট, পাশেই খেজুর গাছ,
পাতা গুলু হেলে রেললাইনের সাজ।
নিভু নিভু চাঁদ
ক্ষনিকের রাত।
মেঘে ডাকা সব, নাহি কলরব।
হিরন কাকার স্তব্দতা বাড়ালো মহাব্বত।
মনির ভাইয়ের মনি,
শোকের খনি,
রেললাইনে পাথরের স্বাদ, ঝংকারে কাদ,
মুসাফির মোরা অবেলায় কেটে যাবে রাত।
পৃথিবীর দিবাচর,
প্রানী নিশাচর,
অবেলায় নিঃশ্বেষ হবে সুখের মাতম
ঢোল কলমী কলি ররে পোকার বিচরণ।
শ্রদ্ধ্যা ভাজন তানজিল,,
মোর হ্রদয়ে মিল।
অনেকটা পরখ করে দেখে পৃথিবীর রুপ,
শান্তি এখন নেই কোথাও,সবাই নিশ্চুপ।
রাজাপুর স্টেশনের রাজা,
চলে গেল কবেই, রেখে গেল প্রজা।
একে একে সব'ই যাবে চলি
ত্রিভুবনের মায়ারুপ দিবে জলাঞ্জলি।
লাইট পোষ্টের আলো,
লাগে না ভালো,
দুই চাক্কার চক্করে বাধবে গোলক ধাধা,
কৃষ্ণ কলি আসবে না কো, ডাকবে না আর রাধা।
দক্ষিনের মলয়ে বসে স্টেষনের পাশে,
শেষ ট্রেন আসছে তেরে
নিবে হিসেব নিবে কষে।
ট্রেনটা চলে আসল, চাদটা দিল আলো,
দেখার যে সময় নেই, জীবন তিমির কালো।
বিদায় হল সব-ই,
কাদল নিরব কবি।
Comments
Post a Comment