মা

মায়ের মতন আর কে আছে এই ভূবনে ?
প্রতিটি রাতের প্রতিটি দিনের সর্বক্ষণে ?
যখন তোমার গর্ভে ছিল আমার আবাস --
রাখতে খেয়াল আমার নাড়ির প্রতিটি শ্বাস ।
তিল তিল করে উঠলো বেড়ে তোমার ছেলে 
ভীষন কষ্ট যন্ত্রণা সব দূরেই ঠেলে ---
জন্ম দিলে হাসি মুখে ভালবেসে,
তোমার রক্তে আমার কনা তাই তো মেশে ..
আমার চলার পথটি ছিল না তো সোজা !
সোনার চামচ ছিলনা তো মুখে গোঁজা --
তবুও তুমিই প্রথম দিলে আমায় পাঠ,
শাসন স্নেহের ফল্গুধারায় সহজ পাঠ --
দিন রাত্তির এক করে করে অবহেলে,
মানুষ করলে, করলে 'মানুষ' তোমার ছেলে ।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)