জীবন গড়ো মানব সেবায়
জীবন গড়ো মানব সেবায়
নজরুল ইসলাম
মানুষ যদি নাই বা হবে
মানুষ হলে কেন?
মানুষ হলে কেন?
জীবন তোমার বৃথা যাবে
লাভ হবে না কোন।
লাভ হবে না কোন।
কিসের আশায় কিসের নেশায
ঘুড়ছো তুমি দিবা নিশায়,
সময় তোমার ফুরিয়ে গেল,
অন্তর চক্ষু এবার খুল।
তুমি তো মানুষ সৃষ্টির শ্রেষ্ট
হলে কেন আজ পথ ভ্রষ্ট?
ফিরে এসো তুমি মানবের মাঝে
জেগে উঠো আবার নতুন সাজে।
মানব সেবায় বিলিয়ে দাও জীবন,
হবে যে তোমার ক্ষণিকের মরণ।
ভাসবে তুমি সবার চোখে,
থাকবে হাসি সবার মুখে।
মানব সেবা-ই শ্রেষ্ট সেবা,
এমন মহত্ব পায় সে কেবা?
মানব সেবা করবে যখন,
ভূবন হবে তোমার স্বজন।

Comments
Post a Comment