কাল বৈশাখী

কাল  বৈশাখী
___ নজরুল ইসলাম
"""""""""""""""""
এলোমেলো দোলে কুসুম কাননে
বৈশাখ মাসের হাওয়া,
বন বনান্তে কাপে থর থর
তার-ই গান গাওয়া।

আকাশ বাতাস করে তোলপাড়
বৈশাখী নেচে নেচে,
তারই নাচের মধুর ঝংকার
সব নিয়ে গেছে শেষে।

প্রিয়ারে সেদিন হারিয়েছি আমি
হয়ে গেছি একাকার,
মনের মোহনা কাদে বারে বার
মায়াময়ী প্রিয়ারে পাবার।

বৈশাখী সে'তো নরপিষাশ
করেছে মোরে খুন,
তারই খেয়ার তান্ডব নীলায়
হ্রদয়ে লেগে আগুন।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)