অলিক স্বপ্ন

অলিক স্বপ্ন
___ নজরুল ইসলাম

তুমি হ্রদয় কোণে উদাস হাওয়া বইছো  সারাবেলা,
তুমি পুষ্প কানন হরেক বাহার প্রজাপতির মেলা।
তুমি নাটাই হাতে দমকা বাতাস সহ্য করে যাও
তুমি হ্রদয় মাঝে সকাল সাঝে কেবলই বেড়াও।
তুমি কল্পনাতে সপ্নবিলাস পুকুর পাড়ে এসো,
তুমি আল্পনাতে চুপটি করে হাতটি ধরে বসো।
তুমি ভাংগা নায়ে উজান বাইয়া ভাটির দিকে যাও
তুমি রুপের আলোয় রংধনুতে আমারে সাজাও।
তুমি উজলে পড়া পুর্নিমা চাঁদ মেঠো পথের বাক
তুমি বিলের মাঝে শাপলা ঝিনুক গোধুলী প্রভাত।
তুমি রাতের আকাশ হাজার তারা
পুর্নিমার ই চাঁদ
তুমি অন্ধকারে হাসির ঝিলিক কবি রবীন্দ্রনাথ।

তুমি সকল কাজে দখল করো আমার এই হ্রদয়

তুমি ইচ্ছে ঘুড়ি উড়ে বেড়াও সারাটি সময়।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)