আমাদের ছোট গাঁ

আমাদের ছোট গাঁ
___ নজরুল ইসলাম।
রচনাকালঃ ১৩/৫/২০০৪ ইং
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমাদের ছোট গায়
ছোট ছোট প্রদ্বীপ জ্বালা সাঝের বেলায়
রাখালিয়া মাঠ থেকে ফিরে আসে বাড়ি,
গোয়ালেতে গরুগুলি বাধে সারি সারি।
আকাশের তারা গুলু মিটিমিটি জ্বলে,
জেলে মিয়া ছুটে আসে নৌকা ঘাটে ফেলে।
জোনাকি জ্বলে নিভে বাশ বনের ফাকে,
ঝি-ঝি পোকার রব শুধু থেমে থেমে ডাকে।
প্রকৃতি শোভিত হয় অপরুপ বেশে,
পানকৌড়ি উড়ে চলে আহারের শেষে।
বর্ষার বারিধারা যখন আসে গায়,
মাঠ ঘাট ভরপুর করে তারা যায়।
ঝোপঝাড়ে কেয়া ফুল কদমের গন্ধ,
বর্ষার কাদা জলে পথ চলা বন্ধ।
ভেলা নিয়ে খেলা করে ছেলেমেয়ের দল,
ক্লান্ত হয়ে পরে হারিয়ে বল।
শীতের সকালে থাকে কুয়াশায় ভরা,
বুড়ো দাদুর থরথরে কাপছে এই ধরা।
গায়ের যুবক ছেলে উঠে যায় ভোরে,
প্রতিদিনের ব্যায়ামেতে তনুটাকে গড়ে।
পিঠা পুলির দিনে সবাই আনন্দেতে মাতে,
খোকা খুকু গল্প শুনে প্রতিদিন রাতে।
দিন মজুর কৃষক আমার করে শুধু কাজ,
সদা থাকে হাসি খুশি নাহি কোন লাজ।
এই গায়ে বাস করতে করে সবাই হোপ,
আমাদের ছোট গায়ের এমনিই রুপ।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)