প্রথম বসন্ত
প্রথম বসন্ত
__ নজরুল ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
শোন ওগো প্রান প্রিয়-তুমি যে মোর প্রথম বসন্ত
তব প্রেমে সেজে সেজে আজ হয়েছি আসক্ত।
আপন মনের আজ্ঞিনার মাঝে
যেখানে শোকের হাহাকার বাজে,
ছুটে এসেছিলে তুমি উল্কা হয়ে
কহিলে মোরে থাকবে পাশে।
নিরব বসে আজ কেন গাহিতে হয় ব্যর্থতার গান
তব প্রেমে চলে গেল হ্রদর মরে গেল মন প্রান।
অসীম গগনের পানে তাকালে মনে হয় আজ
তোমারি প্রেমের বিষাক্ত ধোয়া করেছে মোরে বিরাজ।
তাই কেদে কেদে বলি
হিয়া পাখি কেন গেলে চলি,
ঝরা বকুলের মালা মোর গলায়
এখনো আছে ঝুলি।
অশ্রুসিক্ত হয়ে কেন পড়ে থাকি একাকার
পরাণ কি পোড়ায় না তোমার দেখতে মোরে একবার।
এতদিন আমি রেখেছিনু তোমায় বুকের মাঝে
নাগিনীর বেশে ছোবল মেরে দিলে তুমি নব সাঝে।
সুরের লহরী বাজে মোর মনে
দক্ষিনা পবণে ভেবে আসে কানে,
কুসুম কাননে ঝরে গেল বকুল
তব বিষাক্ত প্রেমের ছোবল।
দুয়ার রুধিয়া রেখেছিনু তোমায় আপন করে
ছলনার জলে ভাসিয়ে দিয়ে গেলে চলে গেলে ছেড়ে।
ফুপিয়ে ফুপিয়ে কেদে কেটেছিনু অনেক প্রহর
গুন গুন করে গান গেয়ে যায় ব্যর্থ প্রেমের সুরের লহর।
মনের সীমানা পেরিয়ে
কি করে থাকব তোমাকে এড়িয়ে,
তুমি যে মোর প্রথম বসন্ত
হ্রদয়ে রেখেছি এখনো জড়িয়ে।
তাই দু'হাত বাড়িয়ে হাত পাতি জোৎনা রাতে,
তুমি চলে এসো ওগো প্রান প্রিয় দেখা দাও মোর সাথে।
(রচনা কালঃ ২৯/০৫/২০০৫)
Comments
Post a Comment