মানব রুপী দানব
মানব নাকি দানব
__নজরুল ইসলাম
আমরা হলাম বীর এর রাজা কাউকে কি ভয় পাই,
মাঝে মাঝে সুদ ঘুষ আর আবর্জনাও খাই।
সাধু বেশে পাকা চোর মোরা বুক ফুলিয়ে হাটি,
লজ্বা সরম নাই'কো মোদের অশ্লীলতার ঘাটি।
মানুষ হয়ে বুঝলাম না হায় মানুষেরই দুঃখ,
কুকুর ও যে অতি মহান বাড়িয়ে দেয় বুক।
বিশ্বাস হয় না? চেয়ে দেখে পথ শিশুর পাণে,
ধুলা মাখা জীর্ন জামায় কুকুর যে পোষ মানে।
ক্লান্ত হয়ে রেলস্টেশনে বস্রহীন গায়,
দেখনি ভাই? মাঝে মাঝে তারা কুকুর নিয়ে ঘুমায়।
মানব কুকুর বিষাক্ত আজ এই সমাজের ধারে,
পন্য করে বেচা কেনা মানুষ মানুষেরে।
বিবেক এখন গেছে ক্ষয়ে পাপের বোঝার ভারে,
মায়া মমতা যাদুঘরে সাজিয়েছে তা'রে।
অসভ্য সেই বর্বর জাতি আইয়ামে জাহেলিয়া,
সভ্যতার এক চাদর গায়ে নিষ্ঠুর তাদের হিয়া।
পথের বাকে কোটি টাকা বিশাল অট্টালিকায়,
ক্ষুদার জ্বালায় মরছে মানুষ খেতে নাহি পায়।
তিন বছরের ছোট্ট শিশু অবুঝ কচি পাতা,
কি দিয়ে আমি লিখব বল কবিতার এই খাতা?
হেসে খেলে জীবন যাহার কাটিয়ে দেবার কথা,
মানব নামের দানব খেল বাড়িয়ে দিল ব্যাথা।
জারস সন্তান বলছ কাকে তোমার কি শোভা পায়?
রাতের আধারে সুযোগে কে দানব হয়ে কামরায়?
হিংস্র হয়ে চলছ তুমি করছ বাহাদুরী,
দ্বীনকে ভুলে আছ তুমি, ক্ষনিকের এই তরী।
জীবন তরী এখন তোমার পাপে গিয়েছে ভরে,
বুঝবে সেদিন যাবে যেদিন অন্ধকার কবরে।
আমার দেশের দিন মজুর ভাই সোনার চেয়েও খাটি,
নামিয়ে ফেল মাথা থেকে দুই হাতের ঐ লাঠি।
হিংসা বিদ্বেষ ভুলে ও ভাই মানবতায় এসো,
গরীব দুঃখীর পাশে তুমি হাতটি রেখে বসো।
মিনতি করি তাদের তরে এগিয়ে এসো ভাই,
কষ্ট তাদের লাঘব কর পুন্য করো কামাই।
আর করো না পাপের বোঝা ডাকেন তোমায় সাই,
মানব নামের দানব থেকে পরিত্রান তোমার চাই।
Comments
Post a Comment