নিবেদন জামান স্যার(শিশু স্যার)

নিবেদন জামান স্যার(শিশু স্যার)
-------নজরুল ইসলাম

আজ আপনাকে দেখে আসলাম,,অবাক হয়ে তাকিয়ে কিছুক্ষন চেয়ে রইলাম আপনার পানে।দেখলাম নির্বাক হয়ে অপলক দুটি চোখে চেয়ে আছেন,,চোখ দুটি কি যেন বলতে চায়,,,মাথার পাশে বসে,,নিজের হাতটা রাখলাম মাথার উপর,, মনে হল আমার সারা শরিরে কি যেন একটা ছোয়া আমার সকল স্মৃতি কে মনে করিয়ে দিল। চোখের কোনায় দু'ফোটা জল ছাড়া আর কিছুই দিতে পারি নি আপনাকে,,লুকিয়ে লুকিয়ে পানি গুলু মুছে একটা প্রচন্ড দীর্ঘশ্বাস নিয়ে এক বুক চাপা কষ্টে নিজেকে আর মানিয়ে নিতে পারছিলাম না। বুকের ভিতর একটা প্রচন্ড ঝড় ক্ষনিকের জন্য আমার কাছ থেকে পৃথিবীকে আলাদা করে দিল। মনে হল সব কিছুই এই মিশে মায়ার সপ্নপুরি। বাচার তাগিদে বেছে নিয়েছিলেন এক মহান পেশা।ক্ষনিকের জন্যও কখনো আমাদের মুখটাকে অমলিন রাখতে দেন নি। দিয়েছেন এক বুক ভরা আদর স্নেহ আর হ্রদয় উজাড় করা ভালবাসা। সপ্নগুলুকে সাজাতে দিয়েছেন আপনার আদর্শ,  অনুপ্রেরনা জুগিয়েছে আপনার হাসি মাখা মুখ। হয়তো বিধাতার কঠিন নিয়মে এক সময় এই পৃথিবীর মায়া ছেড়ে,সংসার ধর্ম ছেড়ে,আপনজনদের ছেড়ে পাড়ি জমাবেন না ফেরার দেশে, অসীম সেই অনন্তকাল জীবনে। বিধাতার কাছে একবুক আর্তনাদ নিয়ে শুধু এই টুকুই চাই, তিনি যেন আপনাকে তার আরশের ছায়ার নিচে স্থান দেয়।অনেক কিছুই বলার ছিল, আপনার উপমা কি দিয়ে দেব?  তাই না বলা কথা গুলু মনেই রয়ে গেল। যদি কখনো ভুল ক্রমেও ভুল করে থাকি, ক্ষমা করে দিবেন আমায়।


আপনার স্নেহের ছাত্র - নজরুল

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)