বর্ষা

বর্ষা
____নজরুল ইসলাম

"'::**;::'""'::***;:'""

গ্রীষ্মের শেষে আগমন বর্ষার
করেছে সব ছিন্ন,
গরীব দঃখী মরছে ধুকে
নেই তো কোন অন্ন।

বৈশাখ যখন আসল উড়ে
দমকা হাওয়ার খেলা,
পক্ষীরা সব বসবে কোথায়
ভাংছে সারির মেলা।

আষাঢ় যখন আসল ক্ষনে
জৈষ্ঠ্য গেল চলে,
অবিরত বৃষ্টি হচ্ছে
ভীষন ঝর বাদলে।

শ্রাবন এখন ক্ষেপন হয়ে
উঠছে সবাই শিরে,
সবাই এখন তারই ভয়ে
ধুকছে ঘরে পরে।

এপার ওপার হচ্ছে ভরাট
পানিতে থৈ থৈ,
সাদা সোনা ঘোমটা খাওয়া
কাশফুল গেল কৈ?

মেঘলা আকাশ একলা হয়ে
করছে সবাই ক্ষতি,
ঘোমটা খুলে হাসছে না'কো
কাদছে নিরবধি।

নীলের উপর রঙ করেছে
রংটা হল কালো,
সবার মুখে রটল এবার
বর্ষা বুঝি এলো।

রচনাকালঃ২০০৪

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)