আধুনিক ভালবাসা
আধুনিক ভালবাসা
_____নজরুল ইসলাম
কষ্টের অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম তোমার কাছে
বললে তুমি পাগল আমি ছুটছি শুধু মিছে।
আমি বললাম সেই কি কথা দুষ্টামী তুমি পারো,
রাগ দেখিয়ে বললে তুমি রাস্তা এবার ছাড়।
এই শুন শুন করছ কি তুমি, সত্যি রাগী হলে,
রাগ কি গো হে, তোমায় আমি ডিভোর্স দিলাম বলে।
তোমার মুখের এমন কথা এই প্রথম শুনলাম আমি,
শুনেছি সেও নতুন করে আবার প্রেমে পড়েছ তুমি!!!
সারাটি জীবন তোমায় আমি ভালবেসেছি তাই,
সকল কিছু ফেলে দিয়ে তুমি, আজ বলছ যাই?
মনের মনিকোটায় তুমিই তো ছিলে আমার প্রিয় রানী,
কোন দোষেতে আজ তুমি আমায় ঝরালে চোখের পানি।
কথা দিয়েছিলে আমার সাথে সারাটি জীবন থাকবে,
আমায় নিয়ে শাহজাহান এর মত তাজমহল তুমি সাজাবে।
সেই মিষ্টি মধুর কন্ঠে তোমার ছিল যে অমীয় বানী,
সময়ের ব্যাবধানে হয়ে গেলে তুমি বিষধর কালনাগিনী।
মিথ্যে সব-ই, মিথ্যে আশা, মিথ্যে ভালবাসা,
অবশেষে তুমি পর করে দিলে বাধলে নতুন বাসা।
Comments
Post a Comment