দেশের সূর্য্য সন্তান

দেশের সূর্য সন্তান
___ নজরুল ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥
কে শুনে কার দুঃখ কথা আমরা প্রবাসী,
হাজার কষ্ট বুকে নিয়েও সদা মুখে হাসি।
মলিন মুখের মর্ম কথা কেউ নাহি বুঝে,
নির্লজ্ব হয়ে আবার দোষত্রুটি খুজে।
কেউবা বলে পাক্কা আমি সবার চেয়ে ভাল,
নিজের ঘরে অন্ধকার আর পরের ঘরে আলো।
তোমায় আমি শ্রদ্ধ্যা করি মায়ের জাতি তুমি,
সকল ব্যাথা ভুলে মাগো  বিদেশ কেন ভ্রমি?
উচ্চশিক্ষায় ডিগ্রী নিয়ে বয়স ত্রিশ গেল চলে,
চাকরী এবার মিলবে না'কো কপাল দিল বলে।
বাবা আমার ঠেলা চালক আর কত কাল এমনি,
দুঃখ আমার, তোমরা বলো যেমন খুশি তেমনি!
বিবেক তোমার গেছে ক্ষয়ে তাই তো বেড়াও পার্কে,
পরের দুঃখে হাসো তোমরা জড়িয়ে যাও তর্কে।
এমন কথা বলছ তুমি যেমন আমরা অসহায়,
জেনে রেখো রেমিটেন্সেই দেশের শক্তি বৃদ্ধি পায়।
আমরা হলাম বীরের জাতি কাজকে ভালবাসি,
মায়ের মুখে হাসি ফুটাতেই প্রবাস চলে আসি।
মানুষ তুমি শ্রেষ্ট হয়ে জন্মিলে ভুবনে,
পাগলী হয়ে বকলে আমায় কষ্ট দিলে মনে।
সুদ, ঘুষ আর ব্যাবিচারের বিচার করবেন আল্লাহ,
বুঝবে সেদিন তুলবে যেদিন পাপ তোমার পাল্লায়।
তোমায় আমি কষ্ট নাহি দিতে কবো চাই,
বোন যে তুমি, আমি যে তোমার আপন ছোট ভাই।
এমন করে ভাইকে তুমি করলে অপমান,
দুঃখ কষ্টে মনটা আমার হয়ে গেছে ম্লান।
প্রতিবাদ কি জানাব তোমায় আমরা অসহায়
বলো তো তুমি, মানুষ কি কখনো কুকুরকে কামরায়?
সাবধান হও! শালীনতায় এসো, উন্মাদনা ছেড়ে দাও,
বিধাতার কাছে ক্ষমা চেয়ে আবার ভাইকে বুকে নাও।
ভুলে যেও না, কটু কথা, আমারও জানা আছে,
বুঝাতে পারি না মনটাকে, হায়! লজ্বা দিলে বেচে!
ধিক্কার জানাই তোমায় আমি, রাগ করে দিলাম ত্রান,
এই টুকু শুধু মনে রেখো তুমি, আমরাই দেশের সূর্য সন্তান।

(আমার কবিতায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দিবেন। মানুষ হয়ে যারা আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানি না। শুধু তাদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে একমুঠো ভাতের আশায় মা বাবা,  ভাই বোনকে সুখে রাখার আশায় দেশের মায়া ত্যাগ করে মায়ের কুল ছেড়ে বিদেশের বুকে পাড়ি জমায়। আর আজ তাদেরকে নিয়েই কিছু বোন কটুক্তি করেছেন। আর অপর পক্ষে প্রবাসিরা রাগে ক্ষুভে তাদের জ্বালা আরো বেড়ে গেছে।তাই এই কবিতাটি লিখলাম। কেননা আমাদের কেউ না কেউ তো প্রবাসী।
সবচেয়ে বড় কথা হল আমরা তো মানুষ। সৃষ্টির শ্রেষ্ট জীব। যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। তাই আসুন আমরা কাধে কাধ মিলিয়ে শান্তির পথে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক।)

__নজরুল স্যার

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)