বাহুবল

বাহুবল
___নজরুল ইসলাম।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
একদিন যেতে হবে স'বে
সবই ত্যাগ করি,
তোমার সাথে যাবে না কেউ
মরণ সংগী হইয়া।

ক্ষনিকের নিদ্রা আসিবে যখন
চক্ষুর কিনারায়,
আজিকে পলক ফেল
কালকে আবার জাগিবে তুমি
সকাল বেলায়।

বেলা শেষে নিদ্রা যাবে
সেদিন জাগিবে না আর,
অসীম ভুবনে চলিয়া যাবে
সেটাই হবে নব ঘর।

একলা তনু পড়িয়া রইবে
থাকিতে হইবে একা ঘরে
থাকিবে না কোন কোলাহল,
বিধির সাথে চলিবে না তখন
নিজের বাহুবল।

রচনাকালঃ২৬/০৬/২০০৪

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)