বিদ্রোহী যিনি
বিদ্রোহী যিনি
___ নজরুল ইসলাম
রচনাকালঃ ২৫/০৬/২০০২
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আকাশ ঘিরে মেঘের খেলা
বিদুৎতের ঐ চমকানি,
এমন দিনে বিদ্রোহীকে
খুজল বুঝি মনখানি।
চমকানির ঐ সাথে সাথে
গুড়ুম গুড়ুম ডাকে,
এমন দিনে বিদ্রোহী কবি
কোথায় গিয়ে থাকে।
চুরুলিয়া গায়ের সেই সে কবি
গল্প কবিতা লিখেন সবি,
বিশ্বজুড়ে খ্যাতি যাহার
সেই যে মোদের জ্ঞানের দুয়ার।
যিনি লিখেন কবিতা গল্প
অহংকারী আর নির্যাতনের বিরুদ্ধে,
আজকে মোদের সেই সে কবি
রয়েছে শির উর্ধে।
যিনি ছিলেন অভাবী আর
লাঞ্চিতদের শান্তনার ফুল,
প্রানের মানুষ তিনিই মোদের
কবি নজরুল।
Comments
Post a Comment