আমিই বাংলাদেশ
অসভ্যতার রাহুগ্রাস চিরে,
লাল টুকুটুকে পূর্ব দিগন্তে সূর্যের আলোয় আবির্ভাব আমার।
শত লাঞ্চনা, বঞ্চনার আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে, পুড়া আর থেথলালো শরীর ও মনে আমার আগমন।
হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য আমার পিঠে বহমান।
ছুটে চলেছি সভ্যতার খুজে--
পর্তুগীজ, ওলন্দাজ, বৃটিশ শাসিত ও শোষিত বহু ত্যাগের বোঝা, আজও আমার কাধে।
হয়তো এর চেয়েও আগে, এর চেয়েও আগেকার কোন এক অন্ধকার নগরীর বোঝা আমার পিঠে।
দুঃখকে ভুলে, ছুটে চলেছি কোন এক সুখের খুজে-
দক্ষ বাহুর আপাদমস্তক নোনতা জলে,
খুজে ফিরি অজানা অচেনা ভালবাসা।
সবুজ-শ্যামলে চারিপাশ ঘেরা,
ধানের ক্ষেতে সোনালী ফসল,
চৈতের রোদ,
আমন ধানের মৌ মৌ গন্ধ, কুমোড় পাড়ায় হাড়ি-পাতিলের সারি,
বাশের বেড়ার খড়ের বাড়ি।
তেরো শত নদী, পলিমাটি ভরা আমার বুক,
উর্বরী আবাদি, তরতাজা গবাদি,
মায়ের মুখের মিষ্টি হাসি।
বোনের হাতের চুড়ির নিক্কণ শব্দ।
রেশমী কালো ঘন চুল, রাখালিয়া বাশি।
বেশ তো চলেছি...
এর পর পদ্মা, মেঘনা, যমুনার জলসম লাল তাজা রক্ত নিয়েছি এই বক্ষে।
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ হলো আমার প্রাণ,
দুই লক্ষ মা বোনের ইজ্জত হলো আমার লজ্জ্বার বসন।
কোথায় যাচ্ছো?
শোন,
আমিই বাংলাদেশ।
হে আমিই বাংলাদেশ।
আমিই তো বয়ে চলেছি আজও দুখের বোঝা,
আমার বুকে কানে আজও আসে ধর্ষিতা বোনের কাতর চিৎকার।
মেয়ে হারা মায়ের করুন আর্তনাদ,
ছেলে হারা বাবার ধূলিসাৎ স্বপ্ন।
আজও ভাসে বস্তা বন্ধী লাশের স্তুপ,
রাজপথে স্লোগান, মিছিল, মানব বন্ধন, বেচে থাকার করুণ আকুতি,
শহরে নগরে আজও স্বাধীনতার ডাক।
র্নীতির নামে আজও আমার বুকে দূর্নীতির খেলা,
ঘরে ঘরে হায়েনা, পাষন্ড, চোর বাটপারের মেলা,
ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, শেয়ার বাজার ধ্বস,
হরিলুটের গোল্লাছুটে আজ সবাই সবার বস।
সবুজ শ্যামলে পঙ্গপালের দল,
ডাক্তার পাড়ায় আজ কসাই বাবুর বল।
পুলিশ পাড়ায় পকেট বোঝাই,
মন্ত্রী পাড়ায় বাবু ঘোষাই।
উপর পাড়ায় বাহাদুরি,
নিম্ন পাড়ায় ত্রাণ চুরি।
হচ্ছে হরিলুট,
বছর ঘুরে নির্বাচনে রাতের বেলায় ভোট।
বাহ'রে, বাহ'রে, বাহ।
বাবু বলেন; আমজনতা, খা গোলা জল খা।
খাচ্ছে কেউ ভাই এতিমের খাবার,
জেল খেটেছে বেশ,
করছে কেউ ভাই জোর দখলে,
সোনার বাংলাদেশ।
আমি'ই বাংলাদেশ।
আমার নেই যে দুঃখের শেষ।
আর কতকাল করবে হরণ?
দুঃখী মায়ের হইবে মরণ?
আর কতকাল বক্ষে আমার, ভাসবে শত লাশ,
আর কতকাল হরিলুটে পাছায় দেবে বাশ?
এবার থাকো,
ও মানুষ, এবার থামো।
একটু ভাবো।
চিন্তা করে দেখো তুমি, তুমিই বাংলাদেশ,
যা কিছু মোর বক্ষে লালন, হবে না'কো শেষ।
Comments
Post a Comment