মনের করোনা দূর করো ভাই

মনের করোনাকে দূর করো ভাই
সালাত কায়েম করে,
বিধাতার ঈশারায় যাবে চলে যাবে
সব করোনা মরে৷

সাবান দিয়ে হাত ধুয়ে নিও
বাহিরে গেলে কভূ,
জনসমাগমে যেও না তুমি
শত কাজ থাকুক, তবু।

পরিবার'ই পৃথিবী তোমার
ভালবাসো তাদের বেশি,
জ্বর, সর্দিতে ভয় পেয়ো না
হলেও একটু কাশি।

পরিস্কার-পরিচ্ছন্ন চললে তুমি
করোনা রবে দূরে,
আধাঁর কেটে উঠবেই আলো
নতুন কোন ভোরে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)