হায়েনা পঙ্গের দল

কালির উপরে কালি জমেছে, কালোরা করেছে ভীড়,
আসমান জমিনে হতাশা নেমেছে, ভেঙ্গেছে পাখির নীড়।
সেই ঊনিশশত একাত্তর থেকে বিংশ শতাব্দী পেরিয়ে,
কত অজানারা দিয়েছে জীবন, কন্ঠ গিয়েছে শুকিয়ে।
রাষ্ট্রযন্ত্রে ধরেছে মরিচা, বিবেকের দরজা আজ বন্ধ,
মানবতাকে পায়ে দলিয়ে , মানুষের চোখ অন্ধ।
এ কী অনাচার! এ কী অবিচার! শৃঙ্খল পড়িয়ে পায়ে,
কামলারা সবাই সাব সেজেছে, চাবুক মেরেছে গায়ে।
গনতন্ত্রের বাকে বাকে আজ হায়েনা পঙ্গের দল,
চিবিয়ে চিবিয়ে রক্ত চুষে আজ, জীবন করেছে অচল।
সনদের ভারে বোঝা হলো থলি, মগজে পচন পোকা,
স্বার্থের কাছে বিলীন সব-ই, অলিতে গলিতে ধোকা।
অস্রের গায়ে আঘাত লেগেছে, কালিতে খেয়েছে কলম,
সারা গায়েতে অস্থির ব্যাথা, কোথায় দেবো মালিশ মলম।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)