২৪৩. হৃদ মহলে অগ্নি জ্বলে

চিত্তের অনশন মরণ নেশায় ডুব দেবো আজ আমরণ,
হিংস্র  কেনো   মানুষজাতি,  সৃষ্টিতে  নেই  বিচরণ।
পৃথ্বী আজি বন্ধী শালায়, কালোর আভা ছুটছে রোজ,
অহিংসতার  বাণী  মুখে,  ধর্মের  বুকে  লাত্তি  সূচ।
ভারতবাসী চিতার অনল জ্বালছে মুসলিম মসজিদে,
আত্নহারা  মগজ  তাদের,  রক্তে  মিটায়  সব খিদে।
হাজার বছর মুসলিম শাসন, হাতে ছিল এই ভারত,
ভালবেসে  বুকে  টেনে,  আজ বুঝি তার খেসারত!
জয়  শ্রীরামে  জয়ধ্বনি  ডাক'রে  তোরা  হিন্দু ভাই,
এই  ধ্বনিতে ধ্বংস কেনো, বুকে কেনো শান্তি নাই।
মোরা একই বৃন্তে দু'টি কুসুম নজরুলের সাম্য গান,
মুসলিম ছিল  নয়ন-মণি, হিন্দু  তাহার জীবন প্রাণ।
আজ কেনো ভাই  হলি খেলা, রক্ত নেশায় রাজপথে,
মুহাম্মাদের বাণীতে আস্, শান্তি মালায় ফুল গেঁথে।
সৃষ্টিকর্তার  মানব  জাতি,  ধর্ম  তাহার  শান্তি  পথ,
হিংসা-বিদ্বেষ  হানাহানি,  টানছো  কেনো অগ্নিরথ!
হৃদ মহলে  অগ্নি জ্বলে,  শান্তি  দে্  ভাই,  শান্তি দে্।
আল্লাহ- ঈশ্বর  বিভেদ  ভুলে,  মানবতার  মুক্তি দে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)