২৪৪. বাবা তোমায় মনে পড়ে

বাবা তোমায় মনে পড়ে
___নজরুল বিন রশিদ

বাবা তোমায় প্রতিক্ষণে,  ভীষণ মনে পড়ে,
তোমার তরে হৃদয়পুরে __রক্তফোটা ঝড়ে।
অশ্রুগুলো কপোল  বেয়ে পড়ছে  অবিরত,
পিচঢালা বুক এক নিমিষেই হচ্ছে ভীষণ ক্ষত।
প্রভাত যখন নিয়ে আসে আলোর ঝিলিক রোজ,
দেখি আমি শুধুই আঁধার, বুকের ভেতর সুঁচ।
অন্ধকারে হাতরে ম'রি, খুজি ভালবাসা,
কে আজ বলো দেবে আমায় বাঁচার সাহস আশা।
রোজ সকালে ডাকতে আমায়, মিষ্টি মধুর সুরে,
ডাকহীনা আজ কাটছে দিবস হৃদয় পুড়ে পুড়ে।
সন্ধ্যা যখন আসতো নেমে ডাকতো হুতুম বনে,
ছটফটানি মনটা তোমার ডাকতো ক্ষণে ক্ষণে।
মায়ের কাছে বোনের কাছে বলতে বারে বারে,
কোথায় গেছে খোকা আমার দাও না ডেকে তা'রে।
এখন তো আর এমন করে খোঁজ করে না কেউ,
তোমার জন্যে হৃদয়পুরে কষ্ট নদীর ঢেউ।
মায়ের আজকে ভীষণ পীড়া, বোনের চোঁখে জল,
নীড় হারা এক পাখি আমি খুঁজি সাগর অতল।
সারা দিনে রোজা রেখে ইফতারে যাই খেতে,
চোখের জলও ভেতরে যায় তার-ই সাথে সাথে।
ফুলগুলো সব গন্ধ ছড়ায় পাখি ডাকে ভোরে,
একলা ফেলে সব আয়োজন চলে গেলে দূরে।
সবুজ বনে অবুঝ পাখি হাত জোরে চাই পানাহ
ক্ষমা করো ওগো বিধি আমার বাবার গুনাহ।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)