শেয়াল

____নজরুল বিন রশিদ

অনেক ভাবিয়া, তারপর কহিলো; চুপ থাকাই ভালো। নচেৎ দূর্বলের উপর সবলের চাবুকের আঘাত নিশ্চিত।
মাথায় চুলকাতে চুলকাতে কদম আলী, কিছু কদম সামনে গেলো।

_এই ব্যাটা; থাম। এই মুরগীগুলো নিশ্চয়ই চুরী করে এনেছিস।

_স্যার; মাথায় কসম কইরা কইতাছি। মায়ের জমানো টাহা দিয়া মুরগীর ব্যবসা শুরু করছি। বাপ আমার ঘরে, বাতে পঙ্গু। আমারে ছাইড়া দ্যান স্যার।

_তোদের মতো কত চোর দেখলাম; তোদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। এবার কথা না বাড়িয়ে হাতের মুরগীগুলো আমাকে দিয়ে দে।
_ শেয়ালের মতো করে খপ করে, এক হালি দেশি মুরগী নিজের কব্জিতে নিয়ে নিলো।

_হাউ- মাউ, চিৎকার, চেচামেচি করবি, জেলে খানায় দিয়ে দেবো, শালা। যা, সোজা পথ ধর।

কদম আলী, জেলে যাবার ভয়ে চোখ মুছতে মুছতে চলে গেলো।

____নজরুল বিন রশিদ।
রচনাকালঃ নিজ গৃহে। রাতঃ ২ঃ২০ মিনিট। কুমিল্লা

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)