আর কতকাল, আর কত কাল,
তুলবে মোদের পিঠের ছাল?
লংকামরিচ ঝাঝ দিয়েছো
আধার কেটে হয় না সকাল।
কেমন করে উঠবে জাতি
ভাঙনে না ঘুম উষার আলোয়
চেতনাকে ঘুম পারিয়ে
কাটছে সময় আধার কালোয়।
একটু খানি গন্ডগোলে
ছুড়ছে জালিম বুলেট বারুদ
পদ্মা মেঘনা রক্তস্রোতে
হচ্ছে মানুষ নাস্তানাবুদ।
Comments
Post a Comment