প্রশ্নবাণ

প্রশ্নবাণ
___নজরুল বিন রশিদ

কে দিলো রে জগৎ মাঝে  বিশাল আকাশ বল,
কে দিলো বল  মাটির  নিচে  টলটলে এই জল।
সূর্যটা রোজ  পূব  আকাশে, পশ্চিমে  যায় ডুবে,
আধাঁর কেটে আলোর প্রভাত ফুটিয়ে তুলে ভবে।
ফুলগুলো  ক্যান  সুবাস ছড়ায়  ভ্রমর কেনো ছুটে,
বিলের   মাঝে  স্বচ্ছ  জলে  পদ্ম  কেনো  ফুটে।
কে   দিলো  রে  সাগর  নদী,  পাহাড়   সমতল,
কে  দিলো  এই  বৃক্ষ  শাখে  মিষ্টি  স্বাদের ফল।
নদীর  বুকে  জোয়ার  আসে,  ভাটা কেন পড়ে,
কে   সাজালো   বসুন্ধরা   এতো  সুন্দর  করে।

ভাব  প্রকাশে  কে  দিল  এই  মুখটি  জুড়ে কথা
কার  দেয়া  বল    মিষ্টি  মধু  এই   তিক্ত   চিরতা

কাকটা কেনো কা-কা করে, কোকিল ডাকে কুহু
কে  দিলো  এই মাটির  দেহে জ্যান্ত  একটা রুহু।

ঘাসের ডগায় শিশির কে দেয়,কে দেয় শীতল বায়ূ
কে  নিয়ে  যায় যৌবন  কালের  ক্ষয়ে ক্ষয়ে আয়ূ।
স্রষ্টা  যদি  না  থাকে  ভাই,  এই  সৃষ্টি  ধরা   মাঝে,
ভাবো 'রে মন কেমন করে  চলিস সকাল সাঝে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)