পৃথিবী এখন নষ্টের দখলে

গুনে ধরা পৃথিবী,
শস্যের গুদামে এখন পোকার বাস,
চতুর্দিকে অগ্নি বায়ূ  শুধুই দীর্ঘশ্বাস।
ফিলিস্তিনে ধ্বংসাত্মক শক্তির উপাসনা,
কালক্রমে গড়ে উঠেছে রাজ্যের রাজা মশাই,
পাখা মেলে স্বাধীনভাবে উড়বে স্বাধীনভাবে,
জনতার হুমড়ি খাওয়া,
মানবতার পেছনে ছুটে ধবংসের স্ট্রিম রোলার।
শোনা যায় আজও হিরোশিমা, নাগাসাকিতে কঙ্কালের আত্মার অস্তিত্ব।
মানব দেবতাগণকে পাপের আলিঙ্গনে আবদ্ধ করেছে নষ্টের দল।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)