একটি কবিতা চাই
একটি কবিতা চাই,
শুধু, একটি কবিতা,
যে কবিতায় জ্বলবে আগুন পাপের ঘরে,
ছাই হবে সব জ্বলে পুড়ে।
মেশিনগানের বুলেট কী আর ভয় পাই আমি
সময় স্রোতে শক্ত হাতে, তাজা প্রাণের রক্তে নামি!
অস্র হাতে, বুলেট, বারুদ, অগ্নি শিখা,
দাবানলের শো-শো করা আগুন গ্রীবায়,
ডুববো আমি, ঐ চেতনের মরণ ডালে,
কে আছো আজ, ওরে তরুন ছন্দ তালে,
আস'রে ও ভাই, সব শালারে পায়ে দলে।
মানবতার দেয়াল থেকে খসছে তারা,
যায় না দেখা চাদের হাসি, মলিন রেখা,
পাই যদি আজ তরবারিটা,
এক নিমিষেই ঘর-বাড়িটা,
উড়বে ঝড়ে,
মাথার খুলি পড়বে উড়ে।
ক্ষুদিরামের গলায় ফাসি, পড়বো হাসি,
চাই যে আমি মানব জীবন,
পশুর মরণ, হোক না আজ-ই।
কেন যে বাধ মানে না,
রক্ত শিরায় বইছে দহন,
লালে লাল টগবগিয়ে, আসছি ধেয়ে, মানব চেতন।
ধ্রুব তারায় রুদ্র কবি, মশাল জ্বেলে ,
আসছে ধেয়ে হাজার সাদী,
অশ্বারোহী, সুখ সারথী, ডানা মেলে।
কাটবে আঁধার এক ঝলকে,
তুই পালাবি এক পলকে,
পান্ডারে তুই।
হাজার বুকে, খুব সহজে বিধলি রে সুই।
Comments
Post a Comment