২৩৮. জাতে খায় জাতটা
এক এক করে বাড়ে জীবনের নাম'টা
কী হবে নাম দিয়ে, নাই যদি দাম'টা।
পচা গলা ডাস্টবিনের খাবারের স্বাদ'টা,
এই খেয়ে কিছু মানুষ পার করে রাত'টা।
সুখ -দুখ দুই আছে, তারা জানে দুখটা
কীসের সুখের ছোয়ায় কাদে রোজ বুক'টা।
পথে ঘাটে রাজ প্রাসাদ উচু কারো হাত'টা,
উপর থাকিয়া তারা জাতে খায় জাত'টা।
৭ আশ্বিন ১৪২৬ শরৎকাল, নিজ গৃহে
Comments
Post a Comment