২৩৯. নতুন সভ্যতার প্রতিক্ষায়
তুমি এসো,
তুমি আসবে বলে রোদেলা দুপুরে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে আছি।
লোমকুপ দিয়ে গড়িয়ে পড়ছে তপ্ত তনুর চিক চিক জলরাশি।
অস্তি মজ্জ্বায় কিলবিল করছে মানবতার হাতছানি।
গভীর প্রতিক্ষায় আছি নতুন সভ্যতার।
যে সভ্যতায় ধর্ষন, খুন, গুম, হত্যা, সপ্ত সাগরের তলায় পিষিত হবে৷
নিঃশ্বাসের গভীর চাপে ছিন্নবিচ্ছিন্ন হবে পাষন্ডের হৃদপিন্ডের রক্তকনিকাগুলো।
ছড়িয়ে পড়বে ভালবাসার ঘ্রাণ, পাতাল থেকে গগনে৷
জনসম্মুখে বুলেটের আঘাতে ছিদ্র হবে না আমার ভাইয়ের,
চাপাতির আঘাতে রক্তাক্ত হবে না কোন নারী ছেড়া ধন,
সম্ভ্রম হারাবে না কোন বোন,
কোন লুট নয়-
নিয়মের নিবিড় আলিঙ্গনে নিদ্রা যাবে তৃষাতুর ভ্রমর।
নীল আকাশে পাখা মেলে স্বাধীনভাবে উড়বে পায়রা।
কাদবে না কোন মা, বাবা।
ভাইয়ের রক্তে রঞ্জিত হবে না পিচ ঢালা রাজ পথ।
উল্লাসের নতুন সভ্যতায় গড়বে নতুন পৃথিবী।
তুমি ফিরে এসো সভ্যতা,
মানবতার দেয়ালে, নিয়ে এসো মানবতা।
উল্লাসের নতুন সভ্যতায় গড়বে নতুন পৃথিবী।
Comments
Post a Comment