আমি তো শুন্য নই

আমি তো শুন্য নই
___নজরুল বিন রশিদ

পৃথিবী যদি শুন্য হয়,
আমার পৃথিবী শুন্য নয়।
সবুজের বুকে, ঘাসের ঢগায়, শালিক আর বাবুইয়ের বাসায়, রৌদ্রে বিছানো খড়ের মাঝে, আমি সব পাই।
রোজ দেখি, পৃথিবীর রুপ,
আমি হই নিশ্চুপ।
থেমে যাই পথের বাঁকে,
দিগন্তপ্রসারী ধান ক্ষেত, ক্ষেতের আইল, ছোট পোকা, ব্যাঙ, মাঝে মাঝে ডোরাকাটা সাপ।
সবই দেখি আমি।
আরো দেখি, ঝিরিক পানিতে ছোট ছোট মীন।
কোমল পায়ে কাচা মাটির গন্ধ।

পৃথিবীর যখন শুন্য,
আমি তখন পূর্ন।
ফাগুনের আকাশে, কৃষ্ণচূড়ার লাল আমায় বরণ করেছে।
বঙ্গোপসাগর কিংবা ভূমধ্যসাগর,
এই পৃথিবী আমায় আপন করেছে।
যে আমায় লালন করে, বুকের মাঝে,
আমি তো শুন্য নই, সুখেই আছি সকাল সাঝে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)