মৃত্যুপাণে মুক্তি আনে

মৃত্যুপাণে মুক্তি আনে
__নজরুল বিন রশিদ

ওরে, বিষের বাশি বাজলো আজি
চৌচির হৃদ খান,
পাতালে আজি নরক চিতায় বহিছে মৃত্যুপ্রাণ।
ওরা জল্লাদ, ওরা নরক আত্মা, বলিদানে পৃথিবী,
অর্কগ্রাসে ঘেরিছে আঁধার, মলিনে উজ্জ্বল জ্যোতি।
টকবগিয়ে খুন হাসে আজ,
ধর্ষক মাথায় বিজয়ের তাজ,
সোনার বাংলা খান খান,
লক্ষ প্রানে রে রুদ্ধ করিতে, নামিছে ইবলিস শয়তান।
শিহরি উঠি প্রতি ক্ষণে ক্ষণে,
বাজা রে বাজা মৃত্যু প্রানে, লাগা রে লাগা মৃত্যু তান,
তাক, ধিনা ধিন,
তাক, ধিনা ধিন, ছুট রে লক্ষ প্রান।,
যারা বক্ষ বিধিয়া রক্ত শুন্য করিল ইনসান।
অলকে পথের দুয়ারে আজি,
লাগিছে তালা, ফুটিল বাজি
অর্ক আলোয়, তর্ক নিমেষ, করবি রে খান খান।
তোরা ইবলিস শয়তান।
অন্ধ আখির দর্পনে দেশ,
হাজার মৃত্যু, বহিছে ক্লেস,
চির বিস্ময় আজ ভূধর ললাটে, ঘুর্নিবায়ূ বহিছে তটে,
সাগর জল ঐ উঠবে চিরে গগন তীরের শেষ।
যত জঞ্জাল আজ করিব ছিন্ন, লুটবো বিন্দু রেশ।
কে আজ বলো গাইবে রে গান,
বাইবে রে সুখ তরী,
মৃত্যুকুপ ঐ কুয়ার মাঝে
আনবে কে প্রান কুড়ি।
ভুল দিয়ে আজ ভুল এঁকেছি, মৃত্যু দিয়ে মৃত্যু।
ওরে জল্লাদ, ওরে উন্মাদ,
কে আজ তোরে বাচাবে বল।
ফণী ঝড়ে আজ আসছি মোরা,
চল'রে  তেড়ে চল।
তনু গেলো, রিফাত গেলো, নুসরাত গেলো আগুনে,
সাগর রুনী, বিশ্বজিৎ এর আত্না কাদে গুঞ্জনে।
জিহাদ নিয়ে আসবি কে বল?
মনের কপাট খোল,
উচ্চস্বরে গর্জনে আজ ভাঙ্গরে নবীন দোর।
মৃত্যুপানে মুক্তি আনে,
কাটবে আধার ঘোর।

রচনাকালঃ

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)