খালি কলস
সাজলিরে তুই জ্ঞানী গুনী
চশমা দিলি মহামুনি
মাথার উপর চোখ,
বাজলিরে তুই খালি কলস
দিন দুপুরে চুরি করস
পেচার মতন মুখ।
জ্ঞানের সাগর তোর ভিতরে
মনটা কেবল হা হা করে
বিদ্যা টিপলে নাই,
সমাজ মাঝে লোক মুখে
বেলকি দেখাস গেলাস চোখে
কোথাও নাইরে ঠাই।
পেছন খবর সব নিয়েছি
পাক্কা কথা আজ দিয়েছি
করব রে দেশ ছাড়া,
বিদ্যা নিয়ে খেলাস খেলা
বুঝবি রে তুই রঙের মেলা
দেখব বাচায় কারা।
Comments
Post a Comment