প্রিয় রাসুল

প্রিয় রাসুল
__নজরুল বিন রশিদ

সৃষ্টির এক অপার মহিমায় সৃজিলেন প্রভু ফুল
পুষ্পেরই এক সুঘ্রাণ ছড়ালো মুহাম্মাদ রাসুল।
মরুর প্রান্তরে ধু-ধু বালুচরে জ্ঞানের আলো জ্বেলে
সারা দুনিয়ার দ্বীনের প্রচার করিলেন পাখা মেলে।
জ্ঞানীরা কহিল, এই তো প্রভুর দান, ক্ষুদায় আহার,
মুর্খ বেদুইন কাফের দাজ্জাল বক্ষ চিরিল তাহার।
ঘরে ঘরে কোথা নাই'কো খাদ্য, পিপাসায় কাতর,
আল্লাহ নামে যপে যপে মুখে, বক্ষে সহিল পাথর।
কাফেরা আসিয়া সহসায় তাহারে বাধিলো হাত কষে,
দুঃখে কষ্টে ভাঙিয়া পড়িল মরুর বালুকণা ধ্বসে।
মরু ছেদে আজি কে দিবে পানি বুক ফেটে চৌচির,
স্বর্গ মর্ত্যের উর্ধ্বে বিধিয়া উঠিয়াছে নবী বীর।
আল্লাহ মহান কুরানের বাণী মনেতে লাগিল সুখ
কেড়ে নিলো প্রাণের সাগর সমান হাজার বছরের দুখ।
দিকে দিকে বহিল শান্তির সু-বাতাস আলোর ঝিল
আধার কাটিয়া উঠেবে রবি, পাপিষ্ঠ কাফেরের দিল।
কুপালনে যেজন সহিল রজনী কাটিয়া দাবালন শিখা,
আঘাতে আঘাতে রক্ত যাহার বাধিল মরুতে রেখা।
তিনিই শেখালেন সত্য বাণী চন্দ্র সূর্য তারা,
ফিরালেন পথে, মিথ্যা দিয়ে মূর্তি গড়িল যারা।
নারী পুরুষের ভেদাভেদ থেকে মুক্ত করিলেন যিনি,
কন্যা সন্তানের জীবন্ত দাফন রক্ষা করিলেন তিনি।
যে নারীর গর্ভে জন্ম মানুষের, সে নারী নয় অবহেলে,
পৃথিবী সুন্দর জন্ম মৃত্যু রমনীর সানিধ্য পেলে
যে দেবতা প্রাণ কেড়ে নেয় হাজার হাজার শিশু
সে দেবতা হায়! দেবতা তো নয়, দাজ্জাল রুপী যীশু।
এক আল্লাহর সৃষ্টি মানুষ আত্নার অন্তর্বাস
তিনিই শেখালেন মানুষ মানুষের, কেউ কারো নয় দাস।
ধনী গরীবের ব্যবধান কভু, হয় না'কো উচু নিচু,
সত্য জ্ঞানের আলোর প্রভাত ছুটিল তাহার পিছু।
এক আল্লাহ বিশ্বাসে ভক্তি ঈমানে ত্যাজিল প্রাণ,
কা'বা শরীফের মাটির মূর্তি জীবন করে না দান।
জ্ঞানের আলো আল্লাহর বাণী ছিটালেন মরুর পথে,
দূর করিল মক্কার কালো,
ধর্ম মতে সকল কর্ম পেলো যে মর্যাদা উচু,
দিন রাত্রি কাজের পেছনেই ছুটিতেন পিছু পিছু।
ইসলাম ধর্মে মানুষ হবে একে অপরের ভাই ভাই,
বিপদ আপদে কাধে কাধ মিলিয়ে বুকেতে দিবে দিলে ঠাই।
মেয়েদের দিলে উত্তরাধীকার দিলে মর্যাদা দিলে,
ইহুদি খ্রিষ্টান আসে যদি কভু ইসলাম পতাকাতলে।
কাফের বেদুইন সব কেড়ে নিলো রক্ত জড়ালো বুকে,
তবুও রাসুল চেয়েছিলেন আপনি থাকতে শান্তি সুখে।
পিঠ দেয়ালে ঠেকে গেলে কভু যুদ্ধ করিতে হবে,
অন্যায় অবিচার অত্যাচারীরা ক্ষান্ত হবে তবে।
বদরের প্রান্তরে কাফেরেরা যবে বাজালো যুদ্ধ দামামা,
রক্ষা করিতে প্রাণ ও ইসলাম ত্যাজিলে মুকুট আমামা।
তীর ধনুকের অগ্নি মশালে জ্বালালে ইসলামের আলো,
জয়ে জয়কার বালুময় প্রান্তর দূর করিলে আধার কালো।
যুদ্ধে বন্ধী বেদুইন সকলের খুলে দিলে হাতের বাধন,
কতটা মহানুভব হে প্রিয় রাসুল কতটা কোমল মন।
রক্ত পিপাসু তরবারি তোমার কথা বলে ন্যায়ের পথে,
সত্যকে চির মুক্তি দিলে, মিথ্যাকে ধবংসিলে রথে।


Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)