এই তো জীবন
এই তো জীবন
__নজরুল বিন রশিদ
পাখিগুলো গাইছিল গান
আসলে ভবে তুমি,
ধরায় দিলে আলোর বাতি
হাসলো মরুভূমি।
কর্ম দিয়ে গড়লে জীবন
ছুটলে স্রোতের মত,
মাঝে মাঝে জোয়ার ভাটায়
সাঁঝেরবাতি জ্বললো সাঁঝে
নিভলো ক্ষানিক পরে,
জীবন ঘাটে নায়ের মাঝির
আয়ু ক্ষয়ে ঝড়ে।
Comments
Post a Comment