জল কন্যা পুষ্পরানী
জল কন্যা পুষ্প রানী
___নজরুল বিন রশিদ
দিঘীর জলে আপন মনে
একলা বসে ঘাটে,
পুষ্প রানী মগ্ন প্রেমে
দীঘল আকাশ মাঠে।
জলের মায়া ভিজলো কায়া
ভিজলো তাহার প্রান,
গাছের ডালে শালিক পাখি
ধরছে মিষ্টি গান।
পুষ্প রানী জল পাখিতে
দোলায় দুলে সুখে,
দেখলো হঠাৎ প্রেম জমেছে
জলের চোখে মুখে।
রচনাকালঃ ২৯/০৪/২০১৯ ইং
Comments
Post a Comment