চেতনার ধ্বস

বিশুদ্ধবাদীরা আজ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে,
তাদের চেতনা নাকি ঘুমের ভেতর,
স্বপ্নদ্রষ্টারা নিজের স্বপ্ন পুরনে ব্যস্ত,
মহা আনন্দে আছেন তারা।
নারীবাদিরা তো মাঝে মাঝে খালি মাঠে বুলি ফুটান,
তনু আর নুসরাতরা যখন ধর্ষকের কামনার লালসার গ্রীবায় নিমজ্জ্বিত,
তখন এই সব চেতনাবাদিরা,
যারা স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে,
তারাই বদ্ধ ঘরে হলি খেলে।
সব স্বাধীনতাকে পায়ে দলে,
বেজন্মাদের আস্তানায় উৎসবে মুখরিত হয় কাচা মাংসের গন্ধে।
এক একটা মুখ যেন রাক্ষসের চিহ্ন,
নরপিশাচ হিংস্র জন্তুর থাবায় প্রতিটা শরীর আজ রক্তাক্ত।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)