নিঃশ্বাসটুকুই শেষ সম্ভল
তোমার দেয়া ঐ নীল নীল কষ্টে আমার ভেসে চলা,
তোমার ঐ আগুন মাখা চোখে আমার আজও প্রেমের জ্বালা।
বৃষ্টি ভেজা বিকাল বেলায় খড়ের কুটিরে,
নির্জন কোন প্রান্তরে,
তোমার রক্তমাখা চোখে, লোলুপ দৃষ্টিতে আমাকে ছোয়া,
আজও মনে পড়ে।
মনে পড়ে তোমার বাহুডোরে শক্ত বাধনে বন্ধী হওয়া।
মনে পড়ে সেদিনের কথা?
জোর করে যেদিন আমার লজ্জ্বার বাধ ভেঙ্গে, প্রেমের সাগরে হাবুডুবু খেয়েছিলে?
মনে পডে?
গগনের লাল আভায় তোমার হাসোজ্জ্বল মুখ, আজও মনে পড়ে।
খিলখিল করে নুপুরের ঝাংকারে হেসেছিলে হাজারবার।
কতটা নিষ্পেষিত আজ আমি।
কষ্টের কষাঘাতে আজ আমি জর্জরিত।
আজও আমি ঘরে ফিরি না পাওয়ার বেদনায় ক্লান্ত পাখির মত।
বেচে থাকার শেষ সম্বল আমার আজ
নিঃশ্বাসটুকুই।
Comments
Post a Comment