জোক
জোঁক
__নজরুল বিন রশিদ
লিকলিকিয়ে ধরে পায়ে ঘাসের ডগায় বাস
ছোট্ট দেহে ডাকাত বেশে করে ভীষণ ত্রাস,
ধরতে গেলে যায় না ছোয়া,
শরীরে তার তেল মাখিয়ে,
অক্ষি মেলে চেয়ে দেখি হায়রে সর্বনাশ।
রক্ত ফোটা পড়ছে বেয়ে,
খুন করিল মানব দেহে,
একটু খুনে উল্লাসেতে,
নিরুপায়রা থাকে চেয়ে,
ইঞ্চি থেকে ফুটেতে যায়,
দেখলে শুধু ধায়।
লবন ছিটায় কেহ আবার,
দিশা পায় না ছেড়ে যাবার,
খুন বদলে, লবন কতল,
প্রতিবাদে হল কতল।
এমনি করে জোঁকের শাসন,
ব্রিটিশ দখল করল আসন,
দুইশ বছর রক্ত চুষে,
ছাড়লো প্রতিবাদে শেষে।
বায়ান্ন আর একাত্তরে,
পাকিস্থানী শাসন করে
বসলো ঘাড়ে চেপে,
সমাজ আর অর্থনীতি
শিক্ষানীতি, নিয়মনীতি,
নিতো মেপে মেপে।
বীর বাঙালী ঝড় তুলিল
এক ধমকে পাক পালালো,
সুখেই আছি বেশ,
হঠাৎ দেখি লিকলিকিয়ে
রক্ত চুষা উঠছে বেয়ে,
সোনার দেশটা শেষ।
আবার একটা যুদ্ধ হবে
রক্ত চুষা বন্ধী তবে,
খুনী, ধর্ষক, দেশ ছাড়িবে,
প্রতিবাদী হবে যবে৷
Comments
Post a Comment