২৩৬. ফণী ঝড়
ফণী ঝড়
__নজরুল বিন রশিদ
ফণি ঝড় আসছে
ভয়ে ধরা কাপঁছে
মাঠ ঘাট থর থর শন শন ভয়ে
কৃষকেরা ধান কেটে ঘরে যায় ল'য়ে।
আলো তুই আস না
তাপ দিয়ে যাস না
গরীবের গোলা খানি পুড়ুক ধানে
ঝড় এসে নিয়ে যাবে কী তার মানে।
সিডর আইলা
ঝড়ে সব খাইলা,
ভাই বোন সব মিলে মিশন কী'রে
ফণী তুই মিলে যা সাগর তীরে।
বিধি পানে প্রার্থনা
করো তুমি মার্জনা
সব পাপ মুছে দিয়ে করো নিস্তার
ঝড়টারে সামলাও রুখো বিস্তার।
রচনাকালঃ ০৪/০৫/২০১৯
Comments
Post a Comment