লিমেরিক

১. লোভী ব্যক্তি

পরের টাকায় পকেট ভারী, পরের টাকায় গাড়ি
পরের ঘরে আরাম আয়েশ, রাজ্য দালান বাড়ি,
এমন স্বভাব চলবে না
সুখ শান্তি মিলবে না
জনগনের ধোলাই খেয়ে, যাইবি রে দেশ ছাড়ি।

৩। খাদক
দিনে দিনে বাড়ছে খাদক, বাড়ছে ঘুষের হাড়ি,
বাড়ছে মদের আড্ডা খানা, বাড়ছে ভুতের বাড়ি
মিষ্টি হাড়ি, ঘুষের হাড়ি,
ডাস্টবিনের ঐ ময়লা কাড়ি
সুযোগ পেলে খাবে গিলে, সবটুকু মল তার-ই।

৪। খেলা
হা-ডু -ডু আর কাবাডি খেল, একই খেলার নাম
ভিন্ন নামে ডাকলেও তারে, হবে না বদনাম
তেমনি করে আল্লাহ- ইশ্বর
একই নামে ভুবনেশ্বর
জীবন খেলায় ফাইনাল ম্যাচে, হবে না দূর্নাম।

৫। ঈদ
ঈদের খুশি চাঁদের হাসি, লাগল সারা গায়
গরীব ঘরে চাঁদেরকণা, ফিরবে কি সেথায়?
ধনী গরীব সবাই মিলে
কুরমা পোলাও একটু খেলে
সাম্য প্রীতি ভীড়বে এসে, সুন্দর এই ধরায়।

৬। নারী
নারী হল মায়ের মতন, নারী প্রেম প্রেয়সী
নারী ভগ্নি, নারী মেয়ে, নারী জ্ঞান তপসি
শ্রদ্ধা ভক্তি নারীর তরে
নাযাত পাবে পরপাড়ে

৭। কোলাব্যাঙ

৮। নমিনেশন
হৈ হুল্লোর ভীড় জমেছে, ভীড় জমেছে দেশে-
ইচ্ছে ছিল নির্বাচনে অংশ নেব শেষে,
বাবা বললঃ যাসনা'রে বাপ,
এই দেশে তোর খাচ্ছে না খাপ;
জীবন যাবে পাস পাবি না, ধরবে পাকন কেশে।

৯। ভোটের নেতা
ভোটের নেতা, আমার নেতা, দেশের নেতা ভাই--
ভোটহীন নেতা ব্যাঙের ছাতা, এক কানা দাম নাই,
নীতির বাজার খরা টুডে,
পাস করে সব বিনা ভোটে;
ইচ্ছে করে দৌড় দিয়ে এক, দেশ ছেড়ে পালাই।

১০। ভোট প্রদান
"গনতন্ত্র" আসবে দেশে, আসবে ফিরে দ্যাখিস--
পাক্কা কথা বুক ছুয়ে দেই, ভোটটি আমার রাখিস,
কষ্ট করে মন্ত্রী হলে,
নেতার নেতা তা'রে বলে;
চাপা ভোটে অক্কা পাবে, তেল যদি গায় মাখিস।

১১। চোর
ছোট্ট বেলায় খায়েশ ছিল চোর দেখিবার শখ--
চোর বাবাজি দেখতে কেমন, মিষ্টি নাকি টক!
চোর কি থাকে গাছের ডালে;
গরু মহিষ ভেড়ার পালে,
খুঁজতে গিয়ে মানুষ পেলাম লম্বা খাটাশ নখ।

১২।
বেশ কিছুদিন আগেই ছিল নেতা নেতা ভাব,
এখন দেখি ভাব ঠিক আছে, ভালবাসার অভাব;
নেতার যখন গন্ধ পেতো,
হাজার মানুষ কাছে যেতো,
সব কিছু আজ নষ্ট হল বিদখুটে স্বভাব।

১৩। ফুল গাছ
ভূবন মাঝে সকাল সাঝে ফুটিয়ে নানা ফুল,
কৃতজ্ঞতা করছে প্রকাশ হৃদয়ে নিয়ে দুল;
সৃষ্টি আর স্রষ্টা গুনে,
গায় বৃক্ষ মানুষ শুনে,
স্বভাব তাদের বড়ই খারাপ নড়ে না একচুল

১৪। রাজনীতি
রাজনীতির আজ বাজার কড়া গরম সবই নেতা,
মাঝে মাঝে মন চায় দেই গায়ে ছিড়া খেতা;
দলের ভেতর দল ঢুকেছে;
ভাইয়ের সাথে ভাই রুখেছে,
আজব দেশের আজব নীতি বললে কাটা মাথা।

১৫।
শুকনো ফুলে থাকে না মৌ, আসে না ভ্রমর প্রিয়া,
জ্ঞান কখনো হয় না

১৬। ভোট নাকি ভুত
ভোটের দিনে ভুতের আছর ভর করেছে গায়
ব্যালট পেপার কাটছে চুরে কাঁদছে মানুষ হায়!
রাতের বেলায় ভোট চুরি,
দিনের বেলায় মারামারি;
নাটক নাটক শুধুই নাটক দেশটা ক্ষয়ে যায়।
৩০/১২/২০১৮ ইং











Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)